ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মূল্য তালিকা না থাকায় মাদারীপুরে ৪টি ডিমের আড়তে জরিমানা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১২-১০-২০২৪ বিকাল ৫:১৮

মাদারীপুরে পাইকারী ডিমের আড়তে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা না থাকায় শনিবার দুপুরে শহরের পুরান বাজারের ৪ দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য ব্যবসায়ীদের সতর্ক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা প্রশাসন সূত্র জানায়, অধিক দামে ডিম বিক্রি করা হচ্ছে এমন খবরে শহরের পুরানবাজারে অভিযানে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন মাহমুদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাদারীপুরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস। এ সময় পাইকারী ডিমের আড়ত ঘুরে দেখেন কর্মকর্তারা। অধিক দামে ডিম ও মূল্য তালিকা না থাকায় শাওন এন্টারপ্রাইজ, শাহ মাদার ট্রেডার্স, মায়ের দোয়া আড়ত, হযরত শাহজালাল ট্রেডার্স প্রত্যেক দোকানীকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া পুরান বাজারের কাঁচাবাজারের আড়তের অন্য ব্যবসায়ীদের সতর্কও করে প্রশাসন। ভোক্তার স্বার্থে নিয়মিত এই অভিযান চালিয়ে যাবার কথা জানান কর্মকর্তারা।

মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন মাহমুদ জানান, ক্রয় ভাউচার ও বিক্রয় ভাউচার না থাকার পাশাপাশি অধিক দামে পণ্য বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়েছে। এমন অসাধু কার্যক্রম যে ব্যবসায়ী করবে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। এছাড়া কোন ভোক্তা প্রতারিত হলেও অভিযোগের প্রেক্ষিতে প্রমান পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেক দোকানীকে পণ্য বিক্রির সময় ক্রেতাকে রশিদ প্রদান করতে হবে। এছাড়া পাইকারী মালামাল ক্রয়ের সময় রশিদ সংগ্রহ করে দোকানে রাখতে হবে।

T.A.S / T.A.S

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?