রাণীশংকৈল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি শিল্পী, সম্পাদক হুমায়ুন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)'র দ্বিবার্ষিক নির্বাচন প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও শতভাগ ভোট গ্রহণ শেষে সকলের অনুমতি সাপেক্ষে দুপুর সাড়ে ১২টায় ভোট গণনা সম্পন্ন করা হয়। এতে দৈনিক কালের কন্ঠ রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী সভাপতি ও দৈনিক কালবেলা রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনে মোট বৈধ ভোটার সংখ্যা ১০ জনের বিপরীতে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে সভাপতি পদে সফিকুল ইসলাম শিল্পী ৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কালাম আজাদ দৈনিক বায়ান্নর আলোর প্রতিনিধি ৪ ভোট পেয়ে পরাজিত হন। এদিকে সাধারণ সম্পাদক পদে দৈনিক কালবেলার প্রতিনিধি হুমায়ুন কবির ৭-৩ ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলামকে পরাজিত করে বিজয়ী হন।
নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এবং থানার এসআই দেলোয়ার হোসেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সমাজসেবা অফিসার আব্দুর রহিম। নির্বাচন পরিদর্শন করেন সহ-শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ ও পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রেসক্লাব আহবায়ক কুশমত আলী।
T.A.S / T.A.S
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি