আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারা দেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। আগে দুর্গাপূজায় ২-৩ কোটি টাকা দেওয়া হতো। এ বছর দেওয়া হয়েছে ৪ কোটি টাকা।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়ের শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজার নিরাপত্তায় সারা দেশে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিডিআর, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত মোতায়েন রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন মুন্সী ও পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় পূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ