ঈশ্বরদীর পাকশীতে দ্বিতীয় হার্ডিঞ্জ সেতু নির্মানে স্থান, লোকোসেড,স্টেশন ও ক্যারেজ ডিপো পরিদর্শন ও পৃথক সভা অনুষ্ঠিত
বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী ঈশ্বরদী লোকোসেড ও জংসন স্টেশন আধুনিকায়ন,ঈশ্বরদী স্টেশন থেকে যাত্রী চলাচরের সুবিধার্থে নতুন ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাইসহ পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রনালয়ের সচীব মোঃ আব্দুল বাকী।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঈশ্বরদী লোকোসেড ও জংসন স্টেশন,ঈশ্বরদী স্টেশন থেকে যাত্রী চলাচরের সুবিধার্থে নতুন ট্রেন চালু বা আসন বৃদ্ধি,ক্যারেজ ডিপোর উন্নয়ন ও চলমান কর্মকান্ড এবং পাকশীতে দ্বিতীয় হার্ডিঞ্জ সেতু নির্মানের স্থান সরেজমিন পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
এসময় পশিমাঞ্চল রেলওয়ের জিএম,মামুনুল হক, পশিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আসাদুল হক, পশিমাঞ্চল রেলওয়ের প্রধান পরিবহণ কর্মকর্তা আহসান উল্লাহ্ ভূঁইয়া , পশিমাঞ্চল রেলওয়ের প্রধান বৈদ্যুতিক কর্মকর্তা হাবিবুর রহমান,পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ, পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম,পাকশী বিভাগীয় প্রকৌশলী/১ হাফিজুর রহমান,পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন,পাকশী বিভাগীয় মেকানিক্যাল কর্মকর্তা মোমতাজুল ইসলাম,পাকশী বিভাগীয় সংকেত ও টেলিকমিউনিকেশন কর্র্মকর্তা এম,এম,রাজিব বিল্লাহ,পাকশী বিভাগীয় বৈদ্যতিক কর্মকর্তা রিফাত শাকিল, পাকশী বিভাগীয় নিরাপত্তাবাহিনী প্রধান রেজোয়ানুল হক ও পাকশী বিভাগীয় সহকারী নিরাপত্তাবাহিনী প্রধান আতাউর রহমান,লোকোসেড ইনচার্জ সারেক জামালসহ পাকশী বিভাগের সকল সহকারী কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুরে পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে ও কন্ট্রোল অফিসে পাকশী বিভাগের নানাবিদ সমস্যা ও সম্ভাবনা নিয়ে পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভায় রেলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সভা করা হয়। এসব সভায় সভাপতিত্ব করেন, পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ । সন্ধ্যার আগে রেলপথ সচীব পাকশী বিভাগীয় নিরাপত্তাবাহিনীর ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন।
T.A.S / T.A.S
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার