জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আনোয়ারায় সাংবাদিকদের সাথে মতবিনিময়
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ পালনের অংশ হিসেবে ’বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে জাতীয় মৎস্য সপ্তাহে দেশি মাছ রক্ষার্থে অভয়াশ্রম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রশিদুল হক ও মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. হুজ্জাতুল ইসলাম।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক জাহেদুল হক, খালেদ মনসুর, মহিউদ্দিন মনজুর, মো. সোহেল, রেজাউল করিম সাজ্জাদ, কোরবান আলী টিটু, রুপন দত্ত, মো. রিয়াদ, হৃদয় হাসান জাহিদ প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পুকুরে বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা