বেনাপোলে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার
যমোরের বেনাপোলের ৩নং বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া (পশ্চিম পাড়া) গ্রামে নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মো. কামাল হোসেনকে (৫২) আটক করেছে পোর্ট থানা পুলিশ। এ সময় ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামী রাজুকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাযতে নেয়া হয়। শনিবার (১২ অক্টোবর) রাতে এলাকাবাসী ধর্ষক কামালকে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টাকালে হাতেনাতে ধরে পুলিশে সোপার্দ করে। কামাল হোসেন বোয়ালিয়া গ্রামের মোকলেছ হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, ওই গৃহবধূর বাপের বাড়ি নড়াইল জেলায়। সে হতদরিদ্র পরিবারের মেয়ে। এক বছর আগে রাজুর প্রথম স্ত্রী চলে যাওয়ায় দ্বিতীয় বৌ হিসেবে ওই সংসারে আসে সে। লম্পট কামালের স্ত্রী কর্মসূত্রে ভারতের বোম্বে অবস্থান করায় সে প্রায়ই তার বৌমাকে উত্ত্যক্ত করত। ছেলে রাজু ইজিবাইক চালানোর সুবাধে সারাদিন বাইরে থাকত এবং রাত করে বাড়ি ফিরত। এই সুযোগে কামাল নিজ ছেলের বৌকে নানান ভয়ভীতি দেখিয়ে একাধিকবার জোরপূর্বক অনৈতিক কাজে মিলিত হয়। অসহায় মেয়েটি শ্বশুরের পাশবিকতা সহ্য করতে না পেরে প্রতিবেশীদের জানাইয়।
পাশের বাড়ির এক ভাবির সহযোগিতায় এলাকাবাসী লম্পট কামালকে ধরার জন্য সন্ধ্যা হতে ওত পেতে থাকে। বাসা ফাঁকা থাকার সুযোগে বৌমার ঘরে ঢুকে জড়িয়ে ধরলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। গ্রামবাসীর চাপের মুখে সকলের সম্মুখে কামাল তার কুকীর্তির কথা স্বীকার করে বলে জানা গেছে। লম্পট কামাল এর আগেও ছেলে রাজুর প্রথম স্ত্রীর সাথে এ ধরনের কর্মকাণ্ড করেছে বলে এলাকাবাসী জানান।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই কাজী জাহিদুল ইসলাম গ্রামবাসীর খবরে বোয়ালিয়া গ্রামের অভিযুক্ত লম্পট কামালকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে। এখনো মামলা রুজু হয়নি।
এমএসএম / জামান
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা