ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ১:১৩

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাছিম ইকবাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, রাণীশংকৈল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বর্তমান সভাপতি মোবারক আলী।

এছাড়া রাণীশংকৈল প্রেসক্লাবের (পুরাতন) আহ্বায়ক কুসমত আলী, সাংবাদিক লেমন সরকার, ইএসডিওর কর্মকর্তা (পুষ্টি) রাশিদুজ্জামান রাসেল, সিএন এসপি সুরাইয়া, মৌসুমি, আদিবাসী সমিতির সহ-সভাপতি শান্ত পাহান প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি। পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস স্টেশন অফিসারের নেতৃত্বে অগ্নিকাণ্ড, ভূমিকম্প বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির