ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে শের-ই-বাংলা মেডিকেল কলেজের আগুন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ১:৩৭

আড়াই ঘণ্টা পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি স্টোররুমে আগুন লাগে। পরে ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বেলাল উদ্দিন বলেন, হাসপাতালের অভ্যন্তরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো কিছু ধোঁয়া আছে। রোগীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। আমরা সকাল ৯টা ৩ মিনিটে আগুনের খবর পাই। ৯টা ৬ মিনিটে এসে কাজ শুরু করি। বেলা সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালের স্টাফরা জানিয়েছেন, আগুনের কারণে মালামাল পুড়লেও কোনো রোগী ক্ষতিগ্রস্ত হননি। তবে আতঙ্কে কেউ মারা গেছেন কি-না তা এখনো জানা যায়নি।

এমএসএম / জামান

জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার

রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ

মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

ঠাকুরগাঁও বুঁড়িবাধে মাছ ধরার উৎসব

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বিশেষজ্ঞ চিকিৎসক, চার মাস ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন

নেত্রকোণার কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৩

অস্ত্রের মুখে সাংবাদিককে জিম্মি: প্রধান আসামি ভেড়া সাইফুল গ্রেপ্তার

কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ