গাজীপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ২
গাজীপুরের কালিয়াকৈর থেকে ৪১৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাব-১-এর সদস্যরা। শনিবার (১২ অক্টোবর) রাতে পৃথক অভিযানে গোয়ালবাথান এবং সূত্রাপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান রবিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- কুষ্টিায়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর (বাহেরমাদী) গ্রামের মৃত মজিবর সরদারের ছেলে সাহাবুদ্দিন সরদার (৬০) এবং নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট (কলেজপাড়া) গ্রামের মৃত হায়দার আলীর ছেলে চালক নাছির ইসলাম (২৬)।
র্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারেন কুষ্টিয়া থেকে ফেনসিডিলের একটি বড় চালান কালিয়াকৈর হয়ে গাজীপুরে আসছে। উক্ত সংবাদে র্যাব সদস্যরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় বাসে তল্লাশিকালে সাহাবুদ্দিন সরদারের লাগেজে বক্সের ভেতরে প্লাস্টিকের বস্তায় স্কচটেপে মোড়ানো ১৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ৭৮ হাজার টাকা।
অপরদিকে, গোপন সংবাদে জানতে পারেন লালমনিরহাট থেকে ফেনসিডিলের একটি চালান গাজীপুরের কোনাবাড়ী আসছে। একই রাতে পৌনে ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করে র্যাব। এ সময় সন্দেহ হলে র্যাব সদস্যরা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৩৬৭৯) আটক করে। পরে ট্রাকের ডান পাশের টুলবক্সের ভেতরে প্লাস্টিকের দুটি বস্তায় ২৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং চালক নাছির ইসলামকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা। এ সময় ট্রাকে থাকা ৪৩০ সিএফটি পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে ফেনসিডিল সংগ্রহ করে কৌশলে ঢাকা ও গাজীপুরসহ আশপাশের জেলায় পাইকারি মূল্যে বিক্রি করে আসছে। পরবর্তী আহনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, রবিবার দুপুরে দুই মাদক ব্যবসায়ীকে র্যাব থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ