ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে ইভটিজিং বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ৩:০

দিনাজপুরের বিরামপুরে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, কাজী, পুরোহিত ও সাংবাদিকদের সমন্বয়ে ইভটিজিং, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে দুই দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ‍আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অবহিতকরণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু।

উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উম্মে কুলসুম বানু, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মাহমুদ শোভন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, একাডেমিক সুপারভাইজর আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, ইমাম, কাজী, পুরোহিত ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা