ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই বোনের


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ৩:২৮

মায়ের মৃত্যুর খবর শুনে তাকে শেষবার একনজর দেখার জন্য গাজীপুর থেকে মোটরসাইকেলে রওনা দিয়েছিলেন মেয়ে ও মেয়ের জামাই। সাথে ছিলেন আরেক চাচাতো বোন। পথিমধ্যে ট্রাকচাপায় প্রাণ গেল হতভাগ্য দুই বোনের। দুজনই গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। 

রবিবার (১৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে মোটরসাইকেলে চড়ে গাজীপুর থেকে গাইবান্ধায় যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুণ্ডি ওমেরা এলপিজির সামনে এ দুর্ঘটনা ঘটে। মাত্রাতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের দুই নারী আরোহী মোটরসাইকেল থেকে ছিটেকে পড়ে যান। এ সময় পেছনে থাকা একটি ট্রাকের নিচে তারা দুজন পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। 

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামের মেয়ে নূপুর আক্তার (২২) ও একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)। তারা গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। এছাড়া দুর্ঘটনায় নিহত নূপুরের স্বামী মোটরসাইকেলচালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, মায়ের মৃত্যুর খবরে নূপুর তার চাচাতো বোন রুনাকে সঙ্গে নিয়ে স্বামীর মোটরসাইকেলে কর্মস্থল গাজীপুর থেকে গাইবান্ধা যাচ্ছিলেন। পথে বগুড়ার শেরপুর থানার ধনকুণ্ডি ওমেরা এলপিজির পাশে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছনে থাকা অজ্ঞাত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই বোন নিহত হন।

তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / জামান

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার