ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভূঞাপুরে সাইফুল হত্যা মামলায় প্রধান আসামি ৩ দিনের রিমান্ডে


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ৪:৪৫

টাঙ্গাইলের ভূঞাপুরে মাংস ব্যবসায়ী সাইফুল হত্যা মামলায় লিয়াকতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার (১২ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভূঞাপুর) আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য লিয়াকতকে ভূঞাপুর থানায় আনা হয়েছে। লিয়াকত তালুকদার কুকাদাইর গ্রামের সন্দেশ তালুকদারের ছেলে। সে সাইফুল হত্যা মামলার ১ নাম্বার আসামি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুল ইসলাম জানান, সাইফুল হত্যার ঘটনায় শুক্রবার রাতে তার ছেলে সজিব বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই রাতেই আসামি লিয়াকতকে গোবিন্দাসী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন শনিবার সকালে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। শনিবার রাত থেকে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিয়াকত চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারের স্বার্থে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, প্রায় দেড় মাস ধরে ঢাকায় মাংসের ব্যবসা করতেন সাইফুল। গত বুধবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকা থেকে বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। ওই দিন রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে থাকেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পশ্চিম পাশে স্থানীয় লোকজন সাইফুলের মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

এমএসএম / জামান

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী