ঈশ্বরদীর পাকশীতে রেলের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল বাকী বলেছেন, রেলেওয়েতে বিরাজমান সীমাবদ্ধতা দূর করে এ থেকে উত্তরণের চেষ্টা মন্ত্রণালয়ে অব্যাহত আছে। সীমাবদ্ধতার মধ্যেও রেলকে এগিয়ে নিতে হবে এবং কর্মকর্তাদের তৎপরতা বৃদ্ধির মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। রবিবার (১৩ অক্টোবর) সকালে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ে বিভাগীয় ব্যবস্থপক শাহ সুফী নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে পশিমাঞ্চল রেলওয়ের জিএম আলহাজ মামুনুল ইসলাম, পশিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আসাদুল হক, প্রধান পরিবহন কর্মকর্তা আহসান উল্লাহ্ ভূঁইয়া, প্রধান বৈদ্যুতিক কর্মকর্তা হাবিবুর রহমান, উপ-সচিব মনিরুল ইসলাম, অতিরিক্ত প্রধান সেতু প্রকৌশলী মীর লিয়াকত আলী, পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম, পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ হাফিজুর রহমান, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় মেকানিক্যাল কর্মকর্তা মোমতাজুল ইসলাম, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিকমিউনিকেশন কর্র্মকর্তা এমএম রাজিব বিল্লাহ, পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল, পাকশী বিভাগীয় নিরাপত্তাবাহিনী প্রধান রেজোয়ানুল হক ও পাকশী বিভাগীয় সহকারী নিরাপত্তাবাহিনী প্রধান আতাউর রহমানসহ পাকশী বিভাগের সকল সহকারী কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
মতবিনিময় সভায় রেলওয়ের পাকশী বিভাগ সম্পর্কে সম্মুখ ধারণা প্রদানের মাধ্যমে সভা শুরু হয়। সভায় বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে ট্রেন পরিচালনার বিষয়ে আলোকপাত করা হয়। রেলওয়ের পাকশী বিভাগের নানা সমস্যা ও সম্ভাবনা এবং সম্মুখ ধারণা প্রদান তুলে ধরা হয় পাকশী বিভাগীয় কর্মকর্তাদের পক্ষ থেকে।
এমএসএম / জামান
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ