লালমনিরহাটে তথ্য সংগ্রহ করতে গিয়ে ৫ সাংবাদিক লাঞ্ছিত
লালমনিরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করছে- এমন তথ্যের ভিত্তিতে স্থানীয় ৫-৬ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য গেলে তাদের মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা সাংবাদিকদের দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিবেদক জিন্নাতুল ইসলাম জিন্না, মাতৃভূমির খবরের প্রতিবেদক সাহিদ বাদশা বাবু, ভোরের আকাশের প্রতিবেদক নাজমুল ইসলামসহ পাঁচজন সাংবাদিক লালমনিহাট সদর উপজেলার সারাটি ইউনিয়নের ফকিরটারী গ্রামে সংবাদ সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই থানায় অভিযোগ দেন সাংবাদিক জিন্না। তবে এখনো বিষয়টি পুলিশ আমলে নেয়নি বলে সাংবাদিকদের অভিযোগ।
ভুক্তভোগী সাংবাদিক সাহিদ বাদশা বাবু বলেন, সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করছেন- এমন একটি তথ্যের তিত্তিতে আমরা ৫-৬ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য সেখানে যাই এবং অনশনরত মেয়েটির সাথে কথা বলার করি। মেয়েটির সাথে কথা বলতে যাওয়ামাত্রই প্রেমিক নিশাতের চাচা সার ব্যবসায়ী রশিদ ও নিশাতের বড় ভাই নাঈমসহ ৮-৯ জন দুর্বৃত্ত আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর ও লাঞ্ছিত করে। এ সময় আমরা সংবাদকর্মী পরিচয় দিলে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।
এর কিছুক্ষণ পর নাঈমের চাচা রশিদসহ আরো কয়েকজন মেয়েটিকে বেধড়ক মারপিট করে। এরপর তারা মেয়েটিকে পাঁজাকোলা করে অন্যত্র নিয়ে যেতে চাইলে সাংবাদিকরা সেখানে ভিডিও করার চেষ্টা করেন। এ সময় সাংবাদিকরা ওই দৃশ্যের ভিডিও করতে যাওয়ামাএই দুর্বৃত্তরা সাংবাদিকদের দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেড়ে নেয় এবং সাংবাদিকদের পথরোধ করে মেয়েটিকে সেখান থেকে নিয়ে অন্যত্র চলে যায়।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের বলেন, সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি