ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ১১:২৬

সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে অবস্থিত কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজে ছাত্রদল নেতা জামশেদ আলম, আবদুল মোমেন ও মোহাম্মদ সালমানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাজালিয়া বাস ষ্টেশনে বাজালিয়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এ সময় বাজালিয়া ইউনিয়নের কয়েক শতাধিক সচেতন নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনার দিন হামলায় আহত আবদুল মোমেন বলেন, ওই দিন কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মৌন মিছিল ও স্মরণসভা কর্মসূচি পালনের জন্য আমরা কলেজ ক্যাম্পাসে গিয়েছিলাম। এর কিছুক্ষণ পর আসিফ খান সবুজ কিছু ছাত্রলীগের নেতাকর্মী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে দা, কিরিচ ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

বক্তব্যে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদল নেতা মো. আশিকুর রহমান বলেন, কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের আহ্বানে সাড়া দিয়ে আমরা সেদিন কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণসভা পালনের জন্য উপস্থিত হয়েছিলাম। আসিফ খান সবুজ কিশোর গ্যাং সদস্যদের নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার তিন অনুসারী গুরুতর আহত হন। আমি এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও জোর দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, গত সোমবার (৭ অক্টোবর) কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম কলেজে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হন। আহতরা হলেন- জামশেদ আলম (২৭), মোহাম্মদ সালমান (২১) ও আবদুল মোমেন (২১)। তারা সবাই ছাত্রদল নেতা আশিকুর রহমানের অনুসারী।

T.A.S / জামান

‎সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ

ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র‍্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা