খুলনায় মৎস্য সপ্তাহের উদ্বোধন
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার (২৯ আগস্ট) খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে সকালে নগরীর শহীদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, প্রতিটি পুকুর ও উন্মুক্ত জলাশয়কে মাছ চাষের উপযোগী করে তুলতে পারলে দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। জাতীয় অর্থনীতিতে মৎস্য সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করোনা ভাইরাস পরিস্থিতিতেও মৎস্য সেক্টরের প্রবৃদ্ধি উল্লেখ করার মতো। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আর্জনে দ্বিতীয় খাত হচ্ছে মৎস্যসম্পদ।
উদ্বোধনকালে খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, খুলনা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নারায়ণ চন্দ্র দাস, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এম হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ