ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ১২:৩০

পূজার ছুটি শেষে গার্মেন্টস খুলতেই বিক্ষোভ নেমেছেছে ঢাকার মিরপুরের শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মিরপুর-১৪ নম্বর কচুক্ষেত এলাকার কয়েকটি গার্মেন্টসের  শ্রমিকরা।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে কয়েক হাজার শ্রমিক মিরপুর-১৪ এলাকার রাস্তা অবরোধ করে রাখেন। এতে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।

দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর সোমবার প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। সড়ক অবরোধের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের দাবি, গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে তাদের ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। তাই তাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তারা।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ফারজিনা নাসরিন বলেন, মূলত ইউনিফর্ম টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকরা মিলি সুপার গেট এলাকার মূল সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। পরে সেখানে যুক্ত হয় আরও কয়েকটি গার্মেন্টস। আমরা খোঁজ নিয়ে জানতে পারি মূলত সমস্যা ইউনিফর্ম গার্মেন্টসের। মালিকপক্ষ আগামীকালই বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে চেয়েছেন। সেটা জানানো হলেও শ্রমিকরা মানছিল না।

তবে পুলিশের পক্ষ জনভোগান্তি বিবেচনায় অনুরোধ করা হলে রাস্তা থেকে সরে দাঁড়ায় শ্রমিকরা। তবে তারা সড়কের এক পাশে অবস্থান করছেন। এখন যান চলাচল স্বাভাবিক।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার