মসিক এলাকায় নির্মাণাধীন ভবন বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পেলেই জরিমানা
নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় সেনানিবাসের ১নং গেট এবং হেলথ অফিসারের গলি এলাকার তিন ভবনমালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহ সিটি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এডিস মশার লার্ভা পাওয়ায় এ নিয়ে গত দুই মাসে লক্ষাধিক টাকা জরিমানা করল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (২৯ আগস্ট) ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিদর্শন করেন সচিব রাজীব কুমার সরকার। অভিযান চলাকালে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রমের সঠিক বাস্তবায়নের সাথে নাগরিক সচেতনতার সমন্বয় একান্ত জরুরি। এডিস মশা বাসাবাড়ির আঙিনা, চিপসের প্যাকেট, টায়ার বা ঘরের ভেতর তিন দিনের বেশি জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করতে পারে। তাই আমাদের ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। না হলে সকল মশক নিধন কার্যক্রম এবং অভিযান ব্যর্থ হয়ে যাবে।
এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার