মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে পৌর এলাকার তিতাস হাসপাতালের সামনের সড়ক থেকে একটি বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের ধনু মিয়ার ছেলে নাসির মিয়া এবং একই গ্রামের মনু মিয়ার ছেলে কবির হোসেন।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর আসে যে সিএনজিযোগে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযানে নামে মাধবপুর থানার পুলিশ।
এসআই পাভেল আহমদের নেতৃত্বে তিতাস হাসপাতালের সামনে অবস্থান নেয় একদল পুলিশ। সন্দেহজনক সিএনজিটি থামিয়ে তল্লাশি চালালে নাসির ও কবিরের দখল থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর দু’জনকে গ্রেফতার এবং সিএনজিটি আটক করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
মাদকবিরোধী অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে এবং আদালতে পাঠানো হবে। মাধবপুরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান চলমান থাকবে ।
এমএসএম / এমএসএম
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩