ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কলমাকান্দায় ফুফুর বাড়ি বেড়াতে এসে গাড়িচাপায় প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ৩:১৪

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফুফুর বাড়ি বেড়াতে এসে বেপরোয়া গতির গাড়ির চাপায় মাদরাসার এক শিশু শিক্ষার্থী ছোয়ামনি (৮) নিহত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ধারাপাড়া গ্রামে নিহতের ফুফু নাদিরা আক্তারের বাড়িসংলগ্ন রামনাথপুর হরিমন্দিরের সামনে সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িটিকে এলাকাবাসী আটক করতে পারলেও চালক ও সহকারী (হেলপার) কৌশলে পালিয়ে গেছে।

জানা গেছে, নিহত ছোয়ামনি ময়মনসিংহ কোতোয়ালি থানার বাঘেরকান্দা গ্রামের সাখাওয়াত উল্লাহ ও সুমি আক্তার দম্পতির বড় সন্তান। ছোয়ামনি ওই এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। নিহতের ফুফু নাদিরা আক্তার ধারাপাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, গত শনিবার ময়মনসিংহের নিজ বাড়ি থেকে দাদি মোছা. রেহেনা বেগমের সাথে ধারাপাড়া গ্রামে ফুফুর বাড়ি আসে ছোয়ামনি। ফুফুর বাড়িসংলগ্ন রামনাথপুর হরিমন্দিরের সামনে সীমান্ত সড়কের পাশে বাড়ির অন্য শিশুদের সাথে খেলা করছিল ছোয়ামনি। এ সময় সীমান্তবর্তী মহেষখলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি গাড়ি বেপরোয়া গতিতে আসছিল। সকাল অনুমান সোয়া ৯টার দিকে গাড়ির চাকার নিচে পড়ে যায় শিশুটি। তার সাথে থাকা অন্য শিশুরা সড়কের পাশে পুকুরে পানিতে ছিটকে পড়ে। তাদের চিৎকারে ফুফুসহ আশপাশের লোকজন এসে ছোয়ামনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যানে।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
 
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন