ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ৬ ‍আসামি গ্রেফতার


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ৪:৭

রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা, মাদক ও ইমু হ্যাকসহ ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ আগস্ট) বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন সাজুর দিকনির্দেশনায় হত্যা মামলার সাঁজাপ্রাপ্ত আসামি, মাদক ও ইমু-বিকাশ থেকে টাকা ডাকাতির ৬ আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ। 

থানা সূত্রে জানা যায়, উপজেলার চকরাজাপুর ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকার মৃত বারেক মোল্লার ছেলে বুলু মোল্লা (৪২) হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিল। মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর এলাকার জামাত আলীর ছেলে আরব আলী মারুফ (২২) ইমু-বিকাশের টাকা ডাকাতি চক্রের সদস্যের তালিকায় নাম থাকায় এসআই রউফ তাকে আটক করেন। নারায়ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৮) ও ঢাকা চন্দ্রগাতী এলাকার মৃত মজিদের ছেলে বাবুলকে (৪৭) ১২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। কালিদাসখালী এলাকার সোনাম উদ্দিনের ছেলে নূরুজ্জামানকে (৩০) ২০০ ও একই এলাকার সাজাহান মোল্লার ছেলে আরব আলীকে (২৫) ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করেন এসআই রবিউল ইসলাম।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন সাজু বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি বুলু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। ‍এছাড়া গাঁজাসহ আটককৃতরা মূলত মাদক ব্যবসায়ী। বাঘা উপজেলায় কোনো মাদক ও বিকাশে টাকা ডাকাতির সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

এমএসএম / জামান

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা