ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৪-১০-২০২৪ বিকাল ৫:২৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদী থেকে সোমবার (১৪ অক্টোবর) সকালে মোছা. রেজিয়া (৬০) নামে এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মোছা. রেজিয়া উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই-সাতঘরিয়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত রবিবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে সোমবার সকালে বগুড়াপাড়ার পাশে কুলিক নদীতে ভাসমান লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে রেজিয়ার মৃতদেহ উদ্ধার করে। 

রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতিসাপেক্ষে লাশ দাফন করা যাবে।

T.A.S / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির