ঢাকা বৃহষ্পতিবার, ২১ মে, ২০২৬

বালিয়াকান্দিতে মদ্যপানে কলেজছাত্রের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১০-২০২৪ বিকাল ৬:১৩

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মদ্যপানে জয় বিশ্বাস (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মাঝিপাড়ার বিধান কুমার বিশ্বাসের ছেলে ও সোনাপুর মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। একই ঘটনায় মদন কুমার বিশ্বাস ও তার ছেলে বিজয় কুমার বিশ্বাসকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রবিবার (১৩ অক্টোবর) রাতে প্রতিমা বিসর্জনের আগে তারা মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে।

মৃত জয়ের পিতা বিধান কুমার বিশ্বাস বলেন, মদ্যপানে নয়, গ্যাসের সমস্যার কারণে তার ছেলের মৃত্যু হয়েছে।

সোনাপুর বাজারের পল্লী চিকিৎসক নীরদ বরণ বিশ্বাস বলেন, কলেজছাত্র জয় অসুস্থ হয়ে পড়লে আমাকে খবর দেয়া হয়। আমার কাছে গোপন করা হয় মদ্যপানের বিষয়টি। আমি গ্যাসের জন্য প্রাথমিক চিকিৎসা প্রদান করি। গভীর রাতে আমাকে আবার খবর দিলে রোগীকে দেখার পর ওই বাড়িতে গিয়ে বুঝতে পারি তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে জানতে পারি সে মদ্যপান করেছিল।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছিলাম। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ দাহ করা হয়েছে। আমরা জানতে পেরেছি কলেজছাত্র জয় উপোস ছিল। প্রতিমা বিসর্জনের দিনে নাচানাচি করার পর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসক চিকিৎসা প্রদান করার পর রাতে তার মৃত্যু হয়।

T.A.S / জামান

নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন

জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা

শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত

জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

ধামইরহাটে জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন