নষ্ট মেশিনে ভুয়া ডাক্তার পাথরঘাটা ইসলামী হাসপাতাল
দেশের দক্ষিণ-পশ্চিমের উপজেলা পাথরঘাটা উপজেলার সরকারি হাসপাতালের বিপরীতে মেইন সড়কে দিনের আলোয় চলছে ভুয়া চিকিৎসা। গ্রামীণ জনপদের সাধারণ অবলা মানুষের মৌলিক চাহিদাকে পুঁজি করে অবৈধভাবে বাণিজ্যিক দোকান খুলে বসছে অসাধু ব্যবসায়ী জাকির হোসেন নামে এক ব্যক্তি। নষ্ট মেশিন দিয়ে ল্যাব তৈরি করে অদক্ষ টেকনিশিয়ান আর নামমাত্র চিকিৎসক দিয়ে চলছে পাথরঘাটা ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
বিভিন্ন মাধ্যম জানায়, ২০২২ সালের মে মাসের শেষে এই হাসপাতাল বন্ধ করে দেয় সরকার। বাণিজ্যিক দোকানের আদলে স্থাপিত হাসপাতালটি দীর্ঘদিন নিবন্ধনবিহীন পরিচালিত হয়েছিল। সে সময় স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল হাসান এসব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেন। বন্ধ ঘোষণা হওয়ার পরও হাসপাতালটি পুনরায় আওয়ামী লীগ নেতাদের পরিচয় বহন করে অসাধু উপায়ে পরিচালিত হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিতে গিয়ে ভুল চিকিৎসার শিকার হয়ে এক ভুক্তভোগী এই প্রতিবেদককে অভিযোগ করেন হাসপাতালটির ব্যাপারে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটির মালিক এখন বিএনপি নেতা পরিচয় দিয়ে হাসপাতালটি পরিচালনা করছেন। সরকারের অনুমতি ছাড়া হাসপাতাল কিভাবে পরিচালনা করছেন- এমন প্রশ্নের জবাবে মালিক জাকির হোসেন বলছেন, তার হাসপাতালের অনুমোদন আছে। স্বাস্থ্য অধিদপ্তর আমার হাসপাতালে আসুক, কী করবে? করুক না।
সেবাগ্রহীতার কাছ থেকে পাওয়া প্রেসক্রিপশনে দেখা যায় সেটি অন-টাইম প্রিন্ট একটি প্রেসক্রিপশন। সেখানে নেই ডাক্তারের সিলমহোর বা পরিচয়, আছে কেবল স্বাক্ষর। ডাক্তার পরিচয়ের বক্সে শহিদুল ইসলাম রুবেলের নামটি হাতে লেখা পাওয়া যায়।
এমএসএম / জামান
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত
জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ