ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাতকানিয়া উপজেলা কমিটি অনুমোদন


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ১২:১৭

বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক সাতকানিয়া উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি গাজী সুফিয়ান ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম স্বাক্ষরিত কমিটিতে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা কাজী সাখাওয়াত হোসেন গোফরানকে সভাপতি ও উপজেলার পুরানগড় ইউনিয়নের সাবেক ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিককে সাধারল সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি শহিদুল ইসলাম, কবি মুহাম্মদ সাইফুল্লাহ, মো. আনোয়ার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজান ও শাকিল, দিল মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক খানে আলম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ইকবাল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক সোহেল কার জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরএমডি ইকবাল হোসেন, নারী ও শিশুবিষয়ক সম্পাদক মিতু আক্তার, কার্যকরী সদস্য ওয়াহেদ, আমানুল্লাহ ভূঁইয়া, রমজান আলী, সাইফুল ইসলাম।

কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, আমরা বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাতকানিয়া উপজেলায় যে কোনো কর্মসূচি পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা কখনো ফ্যাসিবাদের সাথে আপস করব না। ফ্যাসিবাদ তথা তাদের দোসরদের ঠেকাতে আমরা মাঠে থাকব ইনশা আল্লাহ।

এদিকে দক্ষিণ জেলা কর্তৃক সাতকানিয়ার যুব অধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দেয়ায় নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বেশকিছু জায়গায় মিষ্টি বিতরণও করা হয়। সেই সাথে নেটিজেনদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করতে দেখা যায়।

এমএসএম / জামান

‎সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ

ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র‍্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা