নানা আয়োজনে নেত্রকোনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ স্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশসাকের কার্যালয়ের সামনে নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দিসবটি উপলক্ষে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন। এতে উপস্থিত শিক্ষার্থীদেরকে হাত ধোয়ার বিভিন্ন কলাকৌশল দেখানো ও শেখানো হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘আমি অঙ্গীকার করিতেছি, খাবার আগে ও শৌচাগার ব্যবহার করার পর সাবান দিয়ে ভালোভাবে দুই হাত পরিষ্কার করব এবং এই অভ্যাসটি পালন করতে অন্যদের উৎসাহিত করব’ এই শপথে দীক্ষিত হয়ে গণস্বাক্ষরপত্রে স্বাক্ষর করে।
এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি মোক্তারপাড়াস্থ ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালিতে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম, জনস্বাস্থ্য অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী আকাশ বসাক, কলমাকান্দার প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও খালিয়াজুরী উপজেলা প্রকৌশলী শাকিল সারোয়ার, জনস্বাস্থ্য অধিদপ্তরসহ জেলায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্কুলপড়ূয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ