নরসিংদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো একটি বাসের দাবি
ঢাকায় অবস্থিত স্বনামধন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় নরসিংদী জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের অন্যতম প্রধান আকর্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই নরসিংদী জেলার সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করে থাকেন। ঢাকার একদম পার্শ্ববর্তী জেলা হওয়ায় শিক্ষার্থীরা প্রতিদিন বাসে যাতায়াত করেই ক্লাস করতে পারেন।
জানা গেছে, প্রতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উক্ত জেলা থেকে ষাটের অধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে তিন শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন।
নরসিংদীর তিন শতাধিক শিক্ষার্থীর জন্য ভার্সিটি থেকে মাত্র একটি ৪৫ সিটের বাস বরাদ্দ রয়েছে। ফলে অনেক কষ্ট করে শিক্ষার্থীদের যাতায়াত করে ক্লাস করতে হচ্ছে। এমনকি মিড বা সেমিস্টার পরীক্ষা চলাকালীন বাসে তীব্র চাপ ও অসহনীয় গরম থাকায় অসুস্থ হয়ে পড়ছেন অনেক শিক্ষার্থী। ফলে অনেকের পরীক্ষাও খারাপ হয়ে থাকে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ফাহিম হাসনাত বলেন, কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে যাচ্ছে। তখন বাসে শিক্ষার্থীদের চাপ আরো বৃদ্ধি পাবে। তাছাড়া বর্তমানে রাস্তাঘাটে যে পরিমাণ যানজট থাকে, সেক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে যাতায়াত করাও সম্ভব হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে- তারা যেন শিগগিরই আমাদের জন্য নতুন আরেকটি বাসের ব্যবস্থা করে দেন এবং আমাদের বাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করেন।
এমএসএম / জামান
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার