সার পাচার ও চাঁদাবাজ সিন্ডিকেটের মূল হোতা শ্রমিক লীগ নেতা মুজিব
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে শ্রমিক লীগ নেতা মুজিবুর রহমানকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। আটকের পর বেরিয়ে আসছে তার অপরাধ জগতের নানান চাঞ্চল্যকর কাহিনী।
আনোয়ারার শ্রমিক লীগ নেতা মুজিবুর রহমান ও এসএম আজিজ চৌধুরীর বিরুদ্ধে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল), কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) উৎপাদিত সার অবৈধভাবে পাচার, শ্রমিক লীগের নাম ভাঙিয়ে এলাকায় গণহারে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চাঁদাবাজি ও অবৈধভাবে সার পাচারের অভিযোগে শ্রমিক লীগ নেতা মুজিবুর রহমানের বিরুদ্ধে আনোয়ারা ও কণফুলী থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও একাধিক মামলা হয়েছে।
আনোয়ারা-কর্ণফুলীর সাবেক সাংসদ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রভাব খাটিয়ে সার কারখানায় চাঁদাবাজি, ১৫নং ঘাট দখল, সারের ডিলারদের কাছ থেকে চাঁদাবাজি, সার পরিবহনের ট্রাক থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেন। তার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে শুরু করত অমানবিক নির্যাতন। হামলার ভয়ে পুরো এলাকা জিম্মি ছিল।
শ্রমিক লীগ নেতা মুজিবুর রহমানের রয়েছে বিশাল চাঁদাবাজ সিন্ডিকেট। চাঁদাবাজির পাশাপাশি ১৫নং ঘাট দিয়ে মাদক-ইয়াবার ব্যবসাও তার নিয়ন্ত্রণে ছিল। সিন্ডিকেট প্রধান ছিলেন শ্রমিক লীগ নেতা মুজিবুর রহমান ও এসএম আজিজুর রহমান চৌধুরী। শ্রমিক লীগ নেতা মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে এ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে নগরীর হালিশহর, কোতোয়ালি, পাঁচলাইশ, আকবরশাহ ও রাঙ্গুনিয়া থানাসহ এ পর্যন্ত ৮-১০টি মামলা হয়েছে। তিনি কর্ণফুলী উপজেলার সমশের আলীর ছেলে।
এ বিষয়ে শ্রমিক নেতা মোহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিক লীগ নেতা মুজিবুর রহমান এমন কোনো অপরাধ নেই যা উনি করেননি। শ্রমিকদের টাকা কম দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া এবং বিভিন্নজনকে নারী এবং ইয়াবা সরবরাহ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সার পাচারসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। মুজিবকে গ্রেফতারের পর শ্রমিক এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে সিইউএফল সিবিএ সাধারণ সম্পাদক আমিনুল হক রানা বলেন, আমরা মূলত কারখানার অভ্যন্তরে নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগঠন করি। কারখানার চার দেয়ালের বাইরে কোনো ঘটনা বা চাঁদাবাজি এগুলো স্থানীয় রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করে থাকেন। মুজিবসহ কয়েকজেনর নাম শুনেছি। এগুলোর সাথে কারখানার কোনো শ্রমিক-কর্মচারী জড়িত নন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলায়মান বলেন, শ্রমিক লীগের মুজিবুর রহমানের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলাও রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এটা ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজি, শ্রমিকদের ভয় দেখিয়ে মজুরি কম দেয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এমএসএম / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ