হাইমচরে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং
চাঁদপুরের হাইমচর উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে চাল, ডিম, মুরগি, সবজিসহ বিভিন্ন দোকানে মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার সদর আলগী বাজার মনিটরিং করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, তেল, ডিম, আদা, পেঁয়াজ, সবজিসহ মুরগির বাজার নিয়ন্ত্রণে আমাদের টিম কাজ করছে। এছাড়াও দোকানে মূল্যতালিকা টাঙানোসহ পণ্য ক্রয় ও বিক্রয়ের রশিদ খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো বলেন, মূল্যতালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা, মূল্যতালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং যাতে কোনো ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে অধিক লাভের আশায় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করতে না পারে সেদিকটা দেখা হচ্ছে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫