শৈলকুপায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যেকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শন, পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলা জনস্বাস্থ্যে প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে হাত ধোয়া প্রদর্শনী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী প্রকৌশলী মো. আসিফ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) এসএম সিরাজুস সালেহীন, প্রাণিসম্পদ অফিসার ডা. মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার আবুল হাসনাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন প্রকল্প কর্মকতা আব্দুল হেল আল মাসুম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসাইন প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, হাত ধোয়া জনসচেতনতা তৈরি উদ্বুদ্ধকরণের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে দিবসটি পালিত হয়ে থাকে। শিশু ও শিক্ষার্থীদের মাঝে এ অভ্যাস গড়ে তুললে পারলে সচনেতা আরো বৃদ্ধি পাবে।
এমএসএম / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ