ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৩:২৯

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যে পাবনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পাবনা জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মো. মফিজুল ইসলামের নেতৃত্বে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয় গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সঠিক প্রক্রিযায় হাত ধোয়ার প্রক্রিয়া দেখানো হয়। এরপর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপাস্থাপন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম। 

জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন- অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবির, পাবনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. দুলাল উদ্দিন, সহকারী কমিশনার মনিরুল ইসলাম, মো. ওয়ালিউর রহমান রুবেল, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা ফারজানা তাজ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকালী প্রকৌশলী মোছা. নুরজাহান খাতুন, ওসাকার সিনিয়র পরিচালক মো. মাজহারুল ইসলাম, আসিয়াবের পরিচালক মো. আব্দুস সামাদ, গ্লোবাল ওয়ানের সমন্বয়কারী মো. লুৎফর রহমান প্রমুখ।  

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্বাস্থ্য রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। রোগ প্রতিরোধে হাত ধোয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। দেশের অনেকাংশের মানুষ হাত ধোয়ার প্রক্রিয়া সম্পর্কে সঠিকভাবে জানে। রোগ প্রতিরোধে হাত ধোয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী