মা ইলিশ সংরক্ষণ অভিযানে হাইমচরে ৪ জেলে আটক
মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর উপজেলার অংশে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস। এ সময় চার জেলেকে আটক করা হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে সারাদিন এ অভিযান চালানো হয়।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মা ইলিশ শিকার, ক্রয়-বিক্রয়, বহন নিষিদ্ধ। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার মেঘনা নদীর নীলকমল ইউনিয়নের অংশে অভিযান চালানো হয়েছে। অভিযানে চার জেলেকে আটক করা হয়েছে এবং এক লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত ১০ কেজি মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।
আটককৃত জেলেরা হলেন- হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শেখ কান্দি এলাকার সেরাজুল হাওলাদারের ছেলে মো. সুমন (২৫), মনির হোসেন (৪৫), ছিন্টু সর্দারের ছেলে আপজাল হোসেন (৩৫), খালেক চৌকিদারের ছেলে জাকির চৌকিদার (৪০)। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষা।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ ও উপজেলার ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদ উপস্থিত ছিলেন।
হাইমচর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক বলেন, গতবারের চেয়ে এবারের অভিযান আরো জোরালো করা হবে, যাতে কেউ নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড