ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাজনগরে এইচএসসিতে পাসের হার ৮৫.৩৯, আলিমে ৯৩.৪০


রাজনগর প্রতিনিধি photo রাজনগর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৪ সকাল ৯:০

সোমবার (১৫অক্টোবর) সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীন ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ৮ জন এবং মাদরাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ২ জন।

এইচএসসিতে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭১২ জন। আলিমে দুটি প্রতিষ্ঠান থেকে ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ জন পাস করেছেন। কারিগরিতে একটি প্রতিষ্ঠান থেকে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন পাস করেছেন।

সিলেট বোর্ডে এইচএসসিতে রাজনগরে শীর্ষে রয়েছে তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ। ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৩ জন পাস করেছেন প্রতিষ্ঠানটি থেকে। জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। পাসের হার ৯২.০৭%। অপরদিকে মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষায় শীর্ষে রয়েছে মশরিয়া এমদাদিয়া আলিম মাদ্রাসা। ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ২৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ জন। পাসের হার ১০০%।

রাজনগর উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলম বলেন, এবারের অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজনগর উপজেলা আশাতীত সফলতা অর্জন করেছে। আগামীতে যাতে পাসের হার শতভাগ নিশ্চিত হয় সে লক্ষেই প্রতিটি বিদ্যালয় ও কলেজের সাথে সমন্বয় করে কাজ করে যাব। 

তিনি আরো বলেন, রাজনগর ডিগ্রি কলেজ থেকে ৫৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২০ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। পাসের হার ৭৮.৬৫%। মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ থেকে ২৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৯ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩১ জন। পাসের হার ৭৫.৯৫%। তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৩ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার ৯২.০৭%। 

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় রাজনগর উপজেলায় মশরিয়া ইমদাদিয়া আলিম মাদ্রাসা থেকে ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ২৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ জন। পাসের হার ১০০%। রাজনগর দারুচ্ছুন্নাহ ফাযিল মাদ্রাসা থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৪২ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৯৫.৪৫%।

রাজনগর উপজেলায় কারিগরিতে রাজনগর ডিগ্রি কলেজ থেকে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন পাস করেছেন। পাসের হার ৫৪.৫৪%।

এমএসএম / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন