নিখোঁজের এক দিন পর অপহরনকারীসহ মিন্টু শিকদার উদ্ধার
নিখোঁজের এক দিন পর নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের মোস্তফা শিকদারের ছেলে মিন্টু শিকদারকে উদ্ধারপূর্বক অপহরণকারী ইয়াসিন শিকদারকে প্রাইভেটকারসহ আটক করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। গত সোমবার (১৪ অক্টোবর) ঢাকার বাড্ডা এলাকা থেকে অপহরণ হন মিন্টু শিকদার এবং ওই দিনই মিন্টু শিকদারের ভাই আ. কাদের শিকদার বাড্ডা থানায় একটি মিসিং ডায়েরি করেন।
এদিকে মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকা থেকে এসআই আসওয়াদুর রহমানের নেতৃত্বে টহল পুলিশের একটি দল মিন্টু শিকদারকে উদ্ধারপূর্বক অপহরণকারীকে প্রাইভেটকারসহ আটক করে। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা দায়ের হয়েছে এবং আাসামিকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজেদু রহমান। ইয়াসিন শিকদার একই গ্রামের আলামিয়া শিকদারের ছেলে।
ভুক্তভোগীর ভাই আ. কাদের জানান, ১৪ অক্টোবর সকালে তার ভাই মিন্টু শিকদার নিখোঁজ হলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখেন তার ভাই অপহরণ হয়েছে এবং ফোনে অপহরণকারী ইয়াসিন শিকদার ভাইকে ছাড়াতে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। অতঃপর আমরা জানতে পারি গোপালগঞ্জ থানা পুলিশ ভাইকে উদ্ধার করে অপহরণকারী ইয়াসিন শিকদারকে আটক করেছে। অপহরণকারী ইয়াসিনকে বিচারের মুখোমুখি করতে বাড্ডা থানায় মামলা করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আগেও অনেকের কাছ থেকে ইয়াসিন শিকদার অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান বলেন, এরা সবাই ডলারের ব্যবসা করে। তাই টাকা আত্মসাৎ নিয়ে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় ঢাকার বাড্ডা থানায় একটি মিসিং ডায়েরি হয়েছে। সে কারণে আসামিকে বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামান / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস