ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুয়াকাটায় যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ১২:১৩

কুয়াকাটা পৌরসভার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা নজির আকন। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় কুয়াকাটা পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নজির আকনের পক্ষে তার ভাইয়ের ছেলে জহিরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমি মো. নজির আকন। আমি কুয়াকাটা পৌর যুবদলের সদস্য হিসেবে সক্রিয় রাজনীতি করছি। আপনারা জানেন যে, ১৫ অক্টোবর অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট, বিডি ক্রাইম ও আঞ্চলিক দৈনিক মতবাদ প্রত্রিকায় আমাকে জড়িয়ে ভিন্ন ভিন্ন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদের উপস্থাপিত তথ্যের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি আমার অনুসারী কেউ জড়িত নেই। 

সংবাদে উল্লিখিত বসতঘরে হামলা, চাঁদা দাবি ও মারধরের যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। প্রকৃতপক্ষে স্থানীয়ভাবে কোনো বসতবাড়িতে হামলা, ভাংচুর ও কাউকে মারধরের মতো ঘটনা ঘটেনি। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌর বিএনপির নেতারা অবগত আছেন। আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ নেই। তারপরও একটি কুচক্রী মহল সংবাদকর্মীদের ভুল বা বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে আমার বিরুদ্ধে সাংবাদ পরিবেশন করিয়েছে। আমি উক্ত সংবাদে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, আমার বিরুদ্ধে বক্তব্য প্রদানকারী সাদ্দাম শিকদার ও তার বড় ভাই আউয়াল শিকদার এলাকার চিহ্নিত ভূমিদস্যু। তাদের প্রতিষ্ঠিত সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম শিকদার ও তার ভাই আউয়াল শিকদার আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছসেবক লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তারা বিগত ১৫ বছর আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে এবং মহিপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়েরের সাথে সখ্যতাকে পুঁজি করে এলাকার সাধারণ মানুষদের হয়রানি করে আসছিলেন। অসহায় ও গরিব শ্রেণির মানুষের সম্পত্তি ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন কোম্পানির কাছে নামমাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য করে কোটি কোটি টাকা আত্যসাৎ করেছেন। তারা অবৈধ ক্ষমতার দাপটে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। এমনকি সরকারি খাল থেকে বালু বিক্রয় করে লাখ লাখ টাকা আয় করেছেন। তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। অদৃশ্য শক্তির ক্ষমতার ভয়ে মানুষ মুখ খুলতে পারেনি। আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলায় চক্রটি আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। আপনারা সরেজমিন গিয়ে অনুসন্ধান করলে প্রকৃত তথ্য বের করতে পারবেন বলে আমি বিশ্বাস করি।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ অক্টোবর) নজির আকনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন শিরোনামে কয়েকটি অনলাইন পোর্টাল ও আঞ্চলিক পত্রিকায় নিউজ প্রকাশিত হয়।

জামান / জামান

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার