ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পুলিশ পরিদর্শক তৌফিক আজম পেলেন শেরে-বাংলা স্মৃতি পদক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ৪:৫৯

দেশের বিভিন্ন থানায় কর্মরত থাকাকালীন আইনশৃঙ্খলা ও মানবসেবায় বিশেষ অবদান রাখায় শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ স্মৃতি পদক সম্মাননা ও সনদপত্র পেলেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জে ও এম তৌফিক আজম। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে ওই পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ সম্মাননা ও সনদ প্রদান করা হয়। রোববার (২৯ আগস্ট) দুপুরে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জে ও এম তৌফিক আজম সকালের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির উপদেষ্টা খন্দকার গোলাম মাওলা নকশাবন্দী। বিশেষ অতিথি ছিলেন শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অনুষ্ঠানের প্রধান আলোচক প্রফেসর ডা. কামাল উদ্দিন আহমেদ। সনদ বিতরণের আগে 'হৃদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে অতিথিরা বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক আলোচনা করেন।

এ বিষয়ে ভূঞাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌফিক আজম সকালের সময়কে বলেন, আমার এ সম্মাননা, সনদ পাওয়াটা একার কৃতিত্ব নয়। আমার সহকর্মীদের অবদান ও তাদের নিরলস সহযোগিতায় পাওয়া। আগামী দিনগুলোতে আইনশৃঙ্খলার কাজে ও মানবসেবায় যেন আরো ভালো কিছু করতে পারি এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। তিনি আরো বলেন, করোনাকালীন আমরা নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলাসহ ঘর থেকে বের হলেই মাস্ক পরিধান করব।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার