ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

এবার ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মীম


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ১২:৪৫

দেশব্যাপী ব্যাপক গ্রাহকপ্রিয়তার প্রেক্ষিতে ১০ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে সারাদেশে শুরু হয়েছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১। এই সিজনে প্রোমোশনাল অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম। 

গত বুধবার (০৯ অক্টোবর, ২০২৪) রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার। 

ওয়ালটনের এএমডি নজরুল ইসলাম সরকার বলেন, দেশব্যাপী ইতোমধ্যে ডিজিটাল ক্যাম্পেইনের ২০টি সিজন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে মিলেছে ব্যাপক সাড়া। এরই প্রেক্ষিতে শুরু করা সিজন-২১। এই সিজনে অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছে বিদ্যা সিনহা মীম। ডিজিটাল ক্যাম্পেইনের সঙ্গে তার সংযুক্তি এই কার্যক্রমকে ভিন্ন মাত্রা দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

অনুষ্ঠানে বিদ্যা সিনহা মীম বলেন, ওয়ালটন শুধু একটি ব্র্র্যান্ড নয়, বাংলাদেশের একটি গর্বও। পণ্য ও সেবা প্রদানের পাশাপাশি নানারকম সামাজিক কর্মসূচিও পরিচালনা করছে ওয়ালটন। ইতোমধ্যে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন কার্যক্রম দেশব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। এর মাধ্যমে বহুমানুষ আর্থিকভাবে লাভবান হয়েছেন। সচ্ছল হয়েছে অনেক অসহায় পরিবারের সংসার। ওয়ালটনের মতো একটি গ্লোবাল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। ডিজিটাল ক্যাম্পেইনের সঙ্গে আমাকে যুক্ত করায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ। আশা করি- ওয়ালটনের সঙ্গে আমার এই পথচলা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে চমৎকার কিছু হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ।  

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শিশু হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভা

বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. এর ২৫ বছর (রজতজয়ন্তী) পূর্তি উদযাপন

চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা উন্নয়নে এনসিসি ব্যাংক এবং গণ উন্নয়ন কেন্দ্র (গাক)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

বিসিআই এর আয়োজনে “ফিউচার অব এনার্জি ইন বাংলাদেশ” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

শেষ হল টগুমগুর মা দিবসের দুইদিনব্যাপী আয়োজন

ডেভেলপারস ফোরাম উত্তরার উদ্যোগে রিহ্যাবের নবনির্বাচিত বোর্ডকে সংবর্ধনা

তিন দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না

শিক্ষা সহযোগিতা জোরদারে বাউবি ও ইউনিসেফ কক্সবাজার এর যৌথ সভা অনুষ্ঠিত