ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আদালতের রায়ে নির্বাচনের দুই বছর পর মেম্বার পদে বিজয়ী আ. সবুর


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ২:০

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের ২০২১ সালের নির্বাচনে তালা মার্কা নিয়ে ৩ ভোটে পরাজিত হওয়ার পর দীর্ঘ ২ বছর ১১ মাস পর আদালতের রায়ে ৫নং ওয়ার্ডের মেম্বার পদে বিজয়ী হলেন আ. সবুর।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সদর সিনিয়র সহকারী জজ ইফতেখার শাহরিয়ারের আদালত এ রায় প্রদান করে। বাদীপক্ষের আইনজীবী অ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালের ১১ নভেম্বর আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় নির্বাচনের ফলাফলে মামলার প্রতিপক্ষ মারুফ হাসান রনি ১ হাজার ২২৮ ভোট পেয়ে মেম্বার পদে নির্বাচিত হন। পরে মামলার বাদী ফলাফল প্রত্যাখান করে একটি কেন্দ্রের ফলাফল পুনঃগণনার জন্য আদালতে মামলা দায়ের করেন। কেন্দ্রের নাম তিলকপুর উচ্চ বিদ্যালয়।

একটি কেন্দ্রের ২ হাজার ২৫৫ ভোট এবং বাতিলকৃত ৮৮ ভোট মামলার বাদী ও বিবাদী এবং তাদের আইনজীবীর উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয় এবং ভোট পুনঃগণনা করা হয়। পুনঃগণনার ফলাফল অনুযায়ী মামলার বাদী তালা প্রতীকে পেয়েছেন ১ হাজার ১১৪ ভোট এবং বিবাদী ফুটবল প্রতীকে পেয়েছেন ১ হাজার ১১১ ভোট। বৈধ ভোট ছিল ২ হাজার ২২৫টি এবং অবৈধ ভোট ছিল ১০৮টি। মোট গণনাকৃত ভোট ছিল ২ হাজার ৩৩৩টি।

এ বিষয়ে মামলার বাদী ও বিজয়ী মেম্বার আ. সবুর জানান, ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি প্রার্থী ছিলাম। আমার নির্বাচনের প্রতীক ছিল তালা আর আমার প্রতিদ্বন্দ্বীর মার্কা ছিল ফুটবল। আমাকে ওই নির্বাচনে অন্যায়ভাবে পরাজিত করা হয়। আমি আদালতে মামলা দায়ের করি। আদালতে দীর্ঘ শুনানির পরে ১৫ অক্টোবর ভোট গণনা অন্তে তিন ভোটে আমাকে বিজয়ী ঘোষণা করা হয়। এ রায়ে আমি আনন্দিত।

তিনি আরো জানান, ৫ নাম্বার ওয়ার্ডের যেসব ভোটার আমাকে ভোট দিয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো কারণে আমি সে সময় বিজয়ী হতে পারিনি। এখন আল্লাহর রহমতে আদালতে আমি সুবিচার পেয়েছি। এজন্য আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

এমএসএম / জামান

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ