কলমাকান্দায় বন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১৫ কোটি টাকার সড়কের ক্ষতি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইট ও কাঁচা সড়ক ২২০ কিলোমিটার এবং ৮০টি ব্রিজ-কলভার্ট রয়েছে। তারমধ্যে বন্যায় ৭৫ কিলোমিটার সড়ক ও ২৭টি ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১৪ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকালে পোগলা, বড়খাপন, রংছাতি ও খারনৈ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এসব সড়ক পরিদর্শন করেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) মো. রহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ।
ডিআরআরও মো. রহুল আমীন বলেন, এ বন্যায় ফসলের পাশাপাশি সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করে প্রান্তিক জনসাধারণের সাথে কথা বলে দ্রুত তালিকা প্রেরণের জন্য উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন, ক্ষয়ক্ষতির তালিকা হাতে পেয়ে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের জানাবেন। বরাদ্দ পেলে দ্রুততম সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত এসব সড়ক মেরামত করা হবে।
এমএসএম / জামান
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব
জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার
রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ
মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু