ইউনাইটেড হেলথকেয়ারে ‘বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস’ উদযাপন
বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস উপলক্ষে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড ও এর সহপ্রতিষ্ঠান জামালপুরের এম এ রশিদ হসপিটাল ও ধানমন্ডির মেডিক্স দিনব্যাপী নানা কার্যক্রমের মাধ্যমে দিবসটি উদযাপন করেছে।
দিনের শুরুতেই ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এবং জামালপুরের এম এ রশিদ হসপিটাল তাদের নিজ নিজ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল প্রফেশনালদের নিয়ে একটি র্যালি বের করে। অ্যানেস্থেসিয়ার গুরুত্ব বোঝাতে ও জনসচেতনতা বৃদ্ধির জন্য পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ক ভীতি দূর করার লক্ষে চিকিৎসকরা নিজ নিজ এলাকার গণমানুষের সঙ্গে কথাও বলেন। এতে অ্যানেস্থেসিয়া সম্পর্কিত ভুল ধারণাগুলি দূর হবে এবং সঠিক তথ্যটি সবার জানা থাকবে বলে তারা মনে করেন।
এছাড়াও ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড একটি বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এই আলোচনা অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ার এর অ্যানেস্থেসিওলজি বিভাগের সহযোগী কনসালটেন্ট ডা. আশফাক বার চৌধুরী অ্যানেস্থেসিয়ার ইতিহাস, ব্যবহারের ব্যাপকতা ও এবারের বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবসের মূল প্রতিপাদ্য ‘ওয়ার্কফোর্স ওয়েলবিয়িং’ নিয়ে আলোচনা করেন।
তিনি উল্লেখ করেন, ‘আমাদের লক্ষ্য হলো, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্য সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকা।’ এই অনুষ্ঠানে অনলাইনে জামালপুরের এম এ রশিদ হসপিটাল ও ধানমন্ডির মেডিক্স থেকে অ্যানেস্থেসিয়া বিভাগসহ অন্যান্য বিভাগের ডাক্তার ও মেডিকেল প্রফেশনালরা যোগ দেন।
অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান; প্রধান প্রাশাসনিক কর্মকর্তা মেজর জেনারেল আবু নাসের মো. ইলিয়াস (অব.), অ্যাসোসিয়েট ডিরেক্টর অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আজমল কাদের চৌধুরী, বিভিন্ন বিভাগের প্রধান, বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল প্রফেশনালদের পাশাপাশি ইউনাইটেড মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল ওয়াকিল উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই