ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ৪:৪৯

পাবনার সাঁথিয়ায় বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বের দিয়েছে তার একমাত্র সন্তান শাহ আলম। বৃদ্ধা মা বাড়ির গেটের সামনে বসে শুধু চোখের পানি ঝরাচ্ছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) এ ঘটনায় ওই বৃদ্ধার মেয়ে মাহফুজা আক্তার বাদী হয়ে সাঁথিয়া থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামে। অভিযুক্ত শাহ আলম চকমধুপুর গ্রামের মৃত মোকছেদ আলমের ছেলে।

জানা গেছে, বৃদ্ধা সাহিদা খাতুনের স্বামীর ভিটায় একটি ঘর আছে। অথচ ছেলে ও নাতিরা ওই বৃদ্ধাকে বাড়িতে উঠতে দিচ্ছে না। তিনি বিগত দিনে মেয়ে মাহফুজার বাসায় অবস্থান করতেন। মঙ্গলবার যখন তিনি নিজ বাসায় ফেরার চেষ্টা করেন তখন ছেলে ও নাতিরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।

বৃদ্ধা সাহিদা খাতুন জানান, ছেলে, বেটার বউ আর নাতিরা এর আগে আমাকে মেরে লাইনে ফেলে দিয়েছিল। আমার স্বামীর পেনশনের টাকা দিয়ে ওই ঘর করা। সে ঘরে আমার জায়গা নেই। এ বয়সে কি কেউ স্বামীর ভিটা ছাড়তে চায়?

শাহ আলম জানান, মা জমি মেয়েদের লিখে দিয়েছে। সে তার মেয়ের বাড়িতে থাকবে। আমার বাড়িতে ওর জায়গা  নেই।

ওই বৃদ্ধা আরো বলেন, বাবারে আজ সারাটা দিন নামাজ নেই, গোসল নেই, বাইরে বসে আছি। আমার ছেলে আমাকে বহুবার মারধর করে বের করে দেয়। এবার আমাকে মেরে ফেললেও আমি কোথাও যাব না।

বৃদ্ধার মেয়ে মাহফুজা আক্তার বলেন, আমার মাকে এর আগেও কয়েকবার বাড়ি থেকে বের করে দিয়েছে। একাধিকবার মারধরও করেছে। সেজন্য আমার বাড়িতে নিয়ে রাখতাম। মঙ্গলবার যখন আমার বাড়ি থেকে নিজের ভিটেবাড়িতে আসে, তখন মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরচেয়ে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে? এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন তিনি।

তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল গাফ্ফার জানান, তাৎক্ষণিক ওই বৃদ্ধাকে পার্শ্ববর্তী তার মেয়ের বাড়িতে উঠিয়ে দিয়েছি। সন্ধায় তাদের থানায় আসতে বলেছি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক থানা থেকে ফোর্স পাঠিয়েছিলাম। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ওসি সাহেবের সঙ্গে কথা হয়েছে। মূলত উনি ব্যবস্থা নেবেন। ওনার তিন মেয়ে ও এক ছেলে। পারিবারিক কিছু জামেলা ছিল, তা ঠিক করা হবে। এলাকাবাসী এই জঘন্য অপরাধের জন্য ছেলে শাহ আলমের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

T.A.S / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী