রেলওয়ে পাকশী বিভাগে জনসচেতনা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন
‘আমার-আপনার জাতীয় সম্পদ বাংলাদেশ রেলওয়েকে রক্ষায় ময়লা-আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনসচেতনা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে রেলওয়ে পাকশী বিভাগের রাজশাহী রেলস্টেশনে আয়োজিত এ কর্মসূচীর উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম প্রফেশনার ইঞ্জিনিয়ার মামুনুল ইসলাম।
এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত জিএম আহমেদ হোসেন মাসুম, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস, পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া, পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ মেকানিক্যাল কর্মকর্তা সাদেকুর রহমান, পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) আহসান জাবির, পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমান্ড্যান্ট মো. জহুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পরিচ্ছন্নকর্মীরা উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ