ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

নৌ পুলিশের অভিযানে পদ্মা থেকে ৩ লক্ষাধিক মিটার জাল জব্দ, আটক ৩


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১১:৯

মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তিন লক্ষাধিক মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন শিবচরের চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা হয়। এছাড়াও উপজেলা মৎস্য অফিস পৃথক অভিযান চালিয়ে আরো ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। এ সময় মাছ ধরার একটি ট্রলার ও জালসহ একজনকে আটক করা হয়।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় প্রতিদিনই একাধিক অভিযান পরিচালিত হয় পদ্মা নদীতে। উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের সাথে নৌপুলিশও পৃথক অভিযান পরিচালনা করছে। বুধবার দুপুরে পদ্মা নদী থেকে তিন লক্ষাধিক মিটার কারেন্ট জাল, ৬০ কেজি ইলিশসহ তিনজনকে আটক করে নৌ পুলিশ।

আটককৃতরা হলেন- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আইয়ুব আলী বেপারীর ছেলে মো. সাইফুল ইসলাম(২৮), আকবর আলী মোড়লের ছেলে ইব্রাহিম মোড়ল এবং মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত এলাকার মৃত চেরাগ আলী হাওলাদারের ছেলে কাদির। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিবচরের চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুল্লাহ বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কখনো মৎস্য অফিসের সাথে একত্রে আবার কখনো পৃথক অভিযানও চলে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে আমরা তিন লক্ষাধিক মিটার জাল জব্দ করেছি। উদ্ধার করেছি ৬০ কেজি ইলিশ মাছ। তিনজনকে আটকও করা হয়েছে। জাল ধ্বংসসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উদ্ধারকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

T.A.S / জামান

হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া