ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১১:১০

পরম ভালোবাসা ও আন্তরিকতার সাথে অনুষ্ঠিত হয়েছে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানের বিদায় সংবর্ধনা। বুধবার (১৬ অক্টোবর)  সন্ধ্যায়  সাতকানিয়া থানার হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরীর সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই শাহরিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম প্রমুখ। 

বক্তব্য রাখেন- এসআই খায়রুল হাসান, সাতকানিয়া সার্কেলের স্টেনো মো. আরমান উদ্দিন এবং কনস্টেবল এনামুল। বক্তারা বলেন, কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন মানবিক, মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে আলোচিত হন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

সাতকানিয়া উপজেলার মানুষকে বন্ধুত্বপ্রিয় আখ্যায়িত করে তিনি বলেন, আমি যে স্থানেই চাকরি করি না কেন, এই উপজেলার মানুষকে ভুলতে পারব না। উপজেলাবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে, যা কোনোদিন মুছে যাবে না। তিনি দায়িত্ব পালনকালে উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলেও মন্তব্য করেন। মানুষ মানুষের জন্য, সর্বদা মানুষের সেবায় কাজ করতে হবে। দেশ ও দশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। সর্বশেষ তিনি তার পরিবার-পরিজনসহ সবার জন্য দোয়া প্রার্থনা করেন।

T.A.S / জামান

‎সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ

ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র‍্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা