সাপ উদ্ধারে প্রশিক্ষিত হলো ডিপ ইকোলজির যবিপ্রবি ইউনিট
সাপ সংরক্ষণ ও মানুষের সঙ্গে সাপের সহাবস্থান নিশ্চিতের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ডিপ ইকোলজি কর্তৃক সাপ উদ্ধার ও পুনর্বাসন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাপ উদ্ধারের নিরাপদ পদ্ধতি, সাপ হ্যান্ডলিং এবং সাপকে সঠিকভাবে পুনর্বাসন করার পদ্ধতি শেখানো হয়।
ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রধান প্রশিক্ষক শুভ শর্মা জানান, ঝিনাইদহ আমাদের দেশের অন্যতম সর্পদংশনপ্রবণ অঞ্চল। আমরা আশা করি, এই ইউনিটের মাধ্যমে সর্পদংশনে মৃত্যুহার হ্রাস পাবে এবং সাপ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।
প্রশিক্ষণার্থী সামিউল ইসলাম বলেন, সর্পদংশন রোধে সচেতনতা অত্যন্ত জরুরি। আমাদের মূল লক্ষ্যই সাধারণ মানুষকে সচেতন করা। যদি কেউ সাপের সমস্যায় পড়েন, তাহলে আমাদের হটলাইনে (01718-414517) যোগাযোগ করতে পারেন।
কর্মশালার আগে প্রশিক্ষণার্থীদের নিয়ে সংগঠনটি সাপ পরিচিতি, সর্পদংশনে চিকিৎসা এবং সাপ সংরক্ষণের ওপর ভার্চুয়াল ক্লাসও পরিচালনা করে।
উল্লেখ্য, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সংগঠন, যারা ২০১৮ সাল থেকে সাপ উদ্ধার ও সচেতনতার মাধ্যমে প্রকৃতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছে। বর্তমানে যবিপ্রবিসহ সংগঠনটির বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৮টি ইউনিট রয়েছে।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য