ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নানা আয়োজনে পাবনা জেলার ১৯৬তম জন্মদিন পালিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১১:১৭

নানা আয়োজনে পালিত হলো পাবনা জেলার ১৯৬তম জন্মদিন। বুধবার (১৬ অক্টোবর) রাতে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে প্রতি বছরের ন্যায় এবারো পাবনা জেলার জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে জুলাই বিপ্লবে পাবনার শহীদদের স্মরণ করতে ‘ফ্যাসিবাদী গণহত্যা, দমন-পীড়ন ও নির্মম নির্যাতনের বিরুদ্ধে অদম্য ছাত্রজনতার বিপ্লব এবং নতুন বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক কাগজে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা ও ‘পাবনার উন্নয়ন ও আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, ফায়ার ওয়ার্ক ও ফায়ার ড্যান্সের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, হেডে ক্রিয়েটিভ গ্রুপের উপদেষ্টা ও পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল আহসান খান রেয়ন এবং ড্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান।

আনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আজকের প্রজন্ম ফোরামের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক খালেদ হোসেন পরাগ। আলোচনা শেষে কেক কাটা, কাগজে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজন পরিবেশিত হয়।

T.A.S / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী