নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এসপির মতমতবিনিময়
নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপার মো. মারুফাত হোসাইনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, নাটোরের মানুষের কল্যাণে ও সুশাসন প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সুপরামর্শে কাজ করে যেতে চাই। বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের ক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। পুলিশের চক্ষু ও কর্ণ হলো সাংবাদিক।
নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আলেক শেখ সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে লক্ষ্য রাখার জন্য পুলিশ সুপারের প্রতি অনুরোধ জানান। নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাব একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ করাই আমাদের মূল লক্ষ্য। সভায় কর্মরত সাংবাদিকরা নাটোরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহ-সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু, মাহমুদুল হাসান, যুগ্ম-সম্পাদক সুরুজ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া আক্তার, এসএম আয়নুল হক, রেজাউল করিম, শাহিন আলী, তৌহিদা আক্তার তন্নী, শহিদুল ইসলাম, ওসমান গনি সোহাগ, শামসুল হক, রাসেল প্রমুখ।
T.A.S / জামান
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ