ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোলে নারায়ণগঞ্জের ছাত্র হত্যা মামলার আসামি রুস্তম আটক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১:৫৩

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার প্রাক্কালে নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাত্র আদিল হত্যা মামলার প্রধান আসামি রুস্তম খন্দকার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে পাসপোর্ট সিল করার সময় তাকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার তারা খন্দকারের ছেলে। তার পাসপোর্ট নং এ-১৪৪২০৬০১।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ইমতিয়াজ ভূঁইয়া জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মামলা নং-৩৪, তারিখ-২৯/০৮/২৪ইং, ধারা ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র আদিল হত্যা মামলার আসামি।

এর আগে গত মঙ্গলবার বিকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা শেরপুরের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতাই কুমার চন্দ্র পালকে (৭১) বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেফতার করতে সক্ষম হন। তার বিরুদ্ধেও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি, হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে মামলা রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ ভূঁইয়া এ বিষয়ে জানান, বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও ইমিগ্রেশন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বদা সক্রিয় রয়েছে। যে কারণে বেনাপোল দিয়ে পালানোর চেষ্টা কালে প্রতিনিয়তই গ্রেফতার হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ড ঘটনায় পলাতক আসামিরা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যেসব পাসপোর্ট যাত্রী ভারতে যাচ্ছেন, তাদের গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করছেন।

তিনি আরো জানান, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কোনো এমপি-মন্ত্রী এবং দলীয় নেতাকর্মীরা যেন পালিয়ে যেতে না পারেন সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

T.A.S / জামান

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন