ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মানববন্ধন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ৩:২২

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভীষ্ট লক্ষ্য নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সফল করতে আমরা সাথে আছি’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ফরিদপুরের মধুখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা গেটের সামনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ পূর্ণমেয়াদে ইউনিয়ন পরিষদকে বহাল রাখার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- গাজনা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, রায়পুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, আড়পাড়া ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বাবু, মেগচামী ইউপি চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ, কোড়কদি ইউপি চেয়ারম্যান মুকুল হোসেন রিক্ত, কামালদিয়া ইউপি চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন, জাহাপুর ইউপি চেয়ারম্যান সামসুজ্জামান বাচ্চু প্রমুখ।

বক্তরা এ সময় স্থানীয় সরকারের সেবাদানকারী সবচেয়ে তৃণমূলের মানুষের সাথে সম্পৃক্ত যেমন জন্ম নিবন্ধন, নাগরিক সনদসহ নানাবিধ কর্মকাণ্ডকে সচল রাখতে ইউনিয়ন পরিষদকে পূর্ণমেয়াদে রাখার দাবি জানান।

T.A.S / জামান

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা