ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হাইমচরে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ৩:৩৭

দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় চাঁদপুরের হাইমচর উপজেলায় দুই দিনব্যাপী ‘পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ এবং নিরাপদ খাদ্য উৎপাদন’ শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৬-১৭ অক্টোবর দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিনে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ বিষয়ে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হাইমচর উপজেলা কৃষি অফিসার মো. শাকিল খন্দকার।

প্রশিক্ষণ কর্মশালায় কৃষি অফিসার মো. শাকিল খন্দকার বলেন, বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের বসবাস। দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। বর্তমানে আমাদের হাইমচর উপজেলায় যেসব আবাদি জমি রয়েছে, এ জমির সর্বোচ্চ ব্যবহার আমাদেরই করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশে এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। এ কথার অনেক গভীরতা আছে। আমাদের বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির বিষয়ে সচেতন হতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে সুচারুভাবে দায়িত্ব পালন করতে হবে।

দুই দিনব্যাপী ‘পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ এবং নিরাপদ খাদ্য উৎপাদন’ শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি অফিসার সুবোধ চন্দ্র হাওলাদার।

T.A.S / জামান

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা